করসেবা এপ্রিল, ২০১১
আমাদের এলাকায় একবার করসেবায় বের হলাম | এখনকার কেন্দ্রীয় অর্গানীয়র আঞ্জীর আপু তখন আমাদের আহমেদ নগর সেলের quantier ছিলেন | তিনি খুবই motivate করে আমাকে এবং আরেকটা আপুকে নিয়ে বের হলেন | এলাকায় এমনিতে সেভাবে বের হই না | শুধু পড়াশোনার কাজে যতটুকু রাস্তা হাটতে হয়, ততটুকুই এলাকায় পথ চলা |
দুই হাত ভর্তি মাটির ব্যাংক এর প্যাকেট | চট করে এক চা এর দোকান থেকে কেউ একজন পিচিক করে থু-থু ফেলল | ঠিক আমার গায়ে এসে পড়ল | আমি শুধু তাকালাম ঘাড় ঘুরিয়ে | ভাবলাম, এটা যদি এক বছর আগে হত কিংবা ভার্সিটি-র ক্যাম্পাস হত, এই লোককে আমি কখনই ছাড়তাম না | কেন যেন খুব প্রশান্ত মনে তাকিয়ে ছিলাম | লোকটা দোকানে পায়ের উপর পা তুলে বসেই শুধু হাত নাড়ল, অনেকটা এই ভঙ্গিতে, "বাদ দেন" | আমি কিছু না বলেই চলে আসলাম | আসার পর বুঝলাম, কেন রেগে গেলাম না, কেন রিয়াক্ট করলাম না ? কারণ, তখন আল্লাহ'র রহমত এবং গুরুর দোআ সাথে ছিল | আমরা যেন হাজার অপমানের পর-ও মানুষের জন্য কাজ করতে পারি, সে জন্য তৈরী হচ্ছি | এটা ছিল একটা ছোট্ট পরীক্ষা | শয়তান আমাকে ভালো কাজে বাধা দেয়ার জন্য ওই সময়টাই বেছে নিয়েছিল |
করসেবা ডিসেম্বর, ২০১২
আরেকটা ঘটনা সাফল্যের | এক-ই দিনে দুইটা চাকুরীর interview এর জন্য ডাক আসল | সকালবেলা তৈরী হয়ে রওনা দিলাম | বিশ্ব ইস্তেমা দেখে রাস্তা-ঘাটে কোনো গাড়ি পাচ্ছিনা যাওয়ার জন্য | ব্যাগ এ বেশি টাকাও নেই যে CNG তে করে যাব | হাতে আর ৩০ মিনিট সময় আছে | কোনো অলৌকিক ঘটনা না ঘটলে আমি যেতে পারব না | আমি সাথে সাথে কোআন্টা ভঙ্গি করে "কুন" ধ্বনি দিয়ে মনে মনে মানত করলাম, আজ আমার চাকুরী হলে আমি প্রথম মাসের বেতনের ১০% মাটির ব্যাংক এ দিব | সাথে আরো কিছু মানত করেছিলাম, যেগুলো এখানে উল্লেখ করতে চাচ্ছিনা |
দেখি যে একটা খালি গাড়ি আসছে | কিভাবে যেন ধাক্কা-ধাক্কি করে সীট পেলাম-ও | পৌছাতে কি পারব ? আল্লাহ'র কি রহমত, পরীক্ষা শুরু হবার নির্ধারিত সময়ের এক মিনিট পরে পৌছালাম | পৌছে শুনি, পরীক্ষা শুরু হতে ১০ মিনিট দেরী হচ্ছে, কেননা exam হল এর গার্ড চাবি আনেন নাই |
interview দিলাম | শোকর আলহামদুলিল্লাহ, দুইটা চাকুরী-ই হলো | একটা চাকুরিতে ১৫ দিন ছিলাম | আরেকটা চাকুরী তে ঠিক ১৫ দিন পর ডেকে নিশ্চিত করা হলো |
সাফল্যের এখানেই শেষ না | আরো আছে | দাড়ান, বলছি | আমাদের অফিসে নতুন employee দের কে একটা orientation অনুষ্ঠান এর মাধ্যমে প্রতিষ্ঠানের সাথে পরিচিত করা হয় | অনুষ্ঠানে গেলাম | গিয়ে শুনি, পরের মাস থেকে বেতন ১০% বৃদ্ধি পাচ্ছে ! রুমে যারা বসে ছিল, তারা সবাই খুশি যে হাতে বেশি টাকা আসবে | আর আমি একদম "থ" হয়ে বসে আছি | এটাও কি সম্ভব ? আল্লাহ তা'লা চাইলে কি না দেন ? আমি অনেকক্ষণ বিশ্বাস করতে পারছিলাম না |
কি ? সবাই খুব অবাক, তাই না ? কেন ১০% ? কেন ৫% না ? কেন ১৫% না ? স্রষ্টা চাইলে দানের হাজারটা পথ খুলে দিতে পারেন, যদি নিয়াত ঠিক থাকে | আমি যতটা দান করতে চেয়েছিলাম, আল্লাহ তার সমপরিমানের দান করার ব্যবস্থা করে দিলেন |
আমি গুরুজীর কাছে কৃতজ্ঞ, তিনি আমাদেরকে দাতা হবার শিক্ষা দেয়ার জন্যে দিন-রাত পরিশ্রম করছেন।
সবার জন্য দোআ রইলো | এবারের করসেবা অতীতের সব রেকর্ড ভাঙ্গুক - এই দোআ করে এখানেই শেষ করছি | আল্লাহ হাফেজ |
তমাল
12 April 2012 - 1:49am
Permalink
চমৎকার!
চমৎকার অভিজ্ঞতা আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞতা গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আমার মনে হয় কোরাম একটা চমৎকার মাধ্যম নিজেদের এই অনুভূতিগুলি অন্যদের সাথে শেয়ার করার জন্য। এ ধরনের অভিজ্ঞতা যত শুনবো তত আমাদের বিশ্বাসের শক্তি দৃঢ় হবে। কাজে আন্তরিকতা আর একাত্বতা বাড়বে।
আশা করছি অন্যরাও তাদের অভিজ্ঞতা গুলি আমাদের সাথে শেয়ার করবেন।
Rifat Zahan
15 April 2012 - 6:50am
Permalink
@ তমাল ভাই
অসংখ ধন্যবাদ সুন্দর কমেন্ট এর জন্য | আরো কত হাজার-হাজার অনুভুতি আছে ! ইনশাল্লাহ সুযোগ মতো লিখব | আর লিখি শুধুমাত্র একটা উদ্দেশ্যে - মানুষকে যেন আমাদের হাতে থাকা আলোর বাণী পৌছে দিতে পারি |
Sajjad Hossain
12 April 2012 - 10:42am
Permalink
শোকর আলহামদুলিল্লাহ !
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযিম ।
Rifat Zahan
15 April 2012 - 6:50am
Permalink
@ Sajjad Hossain
শোকর আলহামদুলিল্লাহ
Saiful Islam
12 April 2012 - 12:39pm
Permalink
ধন্যবাদ রিফাত আপু চমৎকার
ধন্যবাদ রিফাত আপু চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
Rifat Zahan
15 April 2012 - 6:51am
Permalink
@ Saiful Islam
সকল ধন্যবাদ স্রষ্টার জন্য, যিনি আমাদের জীবনকে সাফল্যমন্ডিত করে রেখেছেন
PREMASHISH AHMED
12 April 2012 - 3:08pm
Permalink
২০১২ করসেবার একটা অংশ
আমি শাখা থেকে ব্যাংক নিয়ে যাচ্ছি এক বড় ভাইকে দিবো নিয়ত করে। এর মধ্যে রাস্তায় এক লোক আমাকে ধরে বল্লেন ভাই আপনার পেকেটে মাটির ব্যাংক না? আমি বল্লাম 'হ্যাঁ' তখন তিনি একটু সাহস নিয়ে বল্লেন আমার মা প্রতিদিন আমার মাথায় ছুয়ায়ে টাকা ফেল্তেন মাটির ব্যাংকে, আমার মাথায় একটা বড় সমস্যা ছিল তা ভাল হয়ে গেছে। আমি শুনে খুবই উৎসাহ ও খুশি হয়েছিলাম ও যাকে মাটির ব্যাংক দিতে গিয়েছিলাম তাকে বলার পর তিনিও অনেক আনন্দিত হয়েছিলেন।
Rifat Zahan
15 April 2012 - 6:53am
Permalink
@ Premashish Ahmed
চমৎকার মজার এবং সাফল্যমন্ডিত অভিজ্ঞতা share করার জন্য ধন্যবাদ | এবারের কর সেবায় আশা করি আরো অনেক সাফল্যের খবর আমরা জানতে পারব
Shahidul Mamun
12 April 2012 - 10:55pm
Permalink
রাস্তায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ.........
খুব ভাল লাগল আপনার এই ঘটনা দুটি। মাদার তেরেসা তার আশ্রমের জন্য একটি টিনের কৌটা হাতে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতেন। প্রয়জনে আমারাও মাটির ব্যাংক হতে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতে রাজি আছি।
Rifat Zahan
15 April 2012 - 6:55am
Permalink
@ Shahidul Mamun
ভাই রে! মাদার তেরেসার অল্প গুন-ও যদি পাই, জীবন আমার ধন্য হবে | তিনি যেই কষ্ট সহ্য করেছেন, আল্লাহ'র অশেষ রহমত আমাদেরকে অতটা সহ্য করতে হয়না | স্রষ্টা আমাদের চলার পথ অনেক সহজ করে দিয়েছেন |
A.K.M.Mominul Haque
15 April 2012 - 11:08am
Permalink
মাটির ব্যাংক! মিরাকল ব্যাংক!
চমৎকার চমৎকার লেখা পড়ছি এবং অভিভূত হচ্ছি! শোকর অালহামদুলিল্লাহ্! আরো অভিজ্ঞতা আশা করছি।
আসলে গুরুজী সকল ধর্মের মূল শিক্ষা সৃষ্টির সেবা কেই আমাদের অন্তরে গেঁথে দিতে চাচ্ছেন। আর আমরা সেবক হবার জন্যে সকলেই চেষ্টারত। আর দান ছাড়াতো সেবক হওয়া যায় না। নবীজী (সঃ) এর জীবনের দিকে তাকালে আমরা দাতা এবং সেবকের উত্তম আদর্শই দেখতে পাই। স্রষ্টা আমাদের কাজকে সহজ করে দিন এবং সকল সৎকর্মকে কবুল করুন। আমীন।
কোরামের নতুন চেহারা ভালো লেগেছিলো কিন্তু লিখতে গিয়ে কিছু বিড়ম্বনায় পড়ছি। অামি বিজয় বায়ান্ন ব্যবহার করতাম, তাতে সাবলিল গতিতে লিখতে পারতাম। এখন "ইউনিজয়" এ ক্লিক দিয়ে লিখছি। অা এবং ো ও সঠিকভাবে লেখা যাচ্ছে না, স্বরবর্ণ পরে লিখতে হচ্ছে - এতে লেখায় বিঘ্ন ঘটছে এবং লেখার গতি কমে যাচ্ছে। উপরন্তু, অাগে জিমেইলে সাবলিলভাবে লিখতে পারতাম যা এখন পারছি না। (আ এবং ও কপি-পেষ্ট করে লিখলাম) । Subject এর ঘরে বাংলায় লেখা যাচ্ছে না কিন্তু আগে লেখা যেতো। আমার মনে হয় আগের অবস্থাই ভাল ছিল। সমন্বয় সেবকভাইদের দৃষ্টি অাকর্ষণ করছি। অবশ্য কোরামকে এ অবস্থানে আনতে আপনাদের আনেক কষ্ট করতে হয়েছে - এজন্য আপনাদের আনেক ধন্যবাদ।
সকলের জন্য শুভ কামনা।
A.K.M.Mominul Haque
15 April 2012 - 1:08pm
Permalink
সমন্বয় সেবক ভাইদের প্রতি
শোকর আলহামদুলিল্লাহ্, বিড়ম্বনা দুর হলো - আমি এখন আগের মতই লিখতে পারছি।
সমন্বয় সেবক ভাই-বোনদের অনেক অনেক ধন্যবাদ।
আশফাকুর রহমান
16 April 2012 - 9:39am
Permalink
মাদার তেরেসার হাতে।
রিফাত আপু,
আপনার প্রথম ঘটনা পড়ার সাথে সাথে মনে পড়ে গেল মাদার তেরেসার ঘটনা।
উনি যখন এক দোকানে হাত পাতলেন সৃস্টির সেবার জন্য তখন উক্ত দোকানদার তার হাতে থুথু নিক্ষেপ করেছিল।
মাদার তেরেসা তখন ঐ হাত সরিয়ে অন্য হাত সামনে এগিয়ে দিয়ে বললেন, থুথু তো তুমি আমাকে দিলে এবার আমার আশ্রমের জন্য কিছু দাও।
আসলে সৃস্টির সেবার কাজ করতে গিয়ে অপমান সহ্য করার মধ্যেই আত্বিক সাফল্য।
Rifat Zahan
16 April 2012 - 12:11pm
Permalink
@ আশফাক ভাইয়া
হুমম! মাদার তেরেসার কথাটা আমি শুনেছিলাম এই ঘটনার অনেকদিন পর প্রথমায়ন পঞ্চম এ শ্রদ্ধেয় জুবাইর ভাইয়ার কাছে | দোআ করেন, যেন মহামানবদের পথে হাটতে পারি. আল্লাহ তা'লা যেন সেই তৌফিক দেন |
Tonmoy Ahmed
23 April 2012 - 10:23pm
Permalink
ধন্যবাদ রিফাত আপু। আপনার
ধন্যবাদ রিফাত আপু। আপনার চমৎকার অভিজ্ঞতা মন ছুঁয়ে গেলো। পরম করুণাময় আপনার মঙ্গল করুন।
Rifat Zahan
26 April 2012 - 11:19am
Permalink
@ তন্ময় ভাইয়া
ধন্যবাদ তন্ময় ভাইয়া, কষ্ট করে আমার লেখা পড়ার জন্য | আমার লেখা যদি একজনকেও আনন্দ ও উত্সাহ দিতে পারে, তবে সেখানেই আমার সার্থকতা |
A.K.M.Mominul Haque
11 June 2012 - 5:33pm
Permalink
মাটির ব্যাংক! মিরাকল ব্যাংক!
গত কয়েকদিন পূর্বে দু’দিন ধরে আমার পেটের বাম পাঁজরে তীব্র ব্যাথা করছিল। পরে ব্যাথা এল বাম পাশে। পায়খানাও একটু অস্বাভাবিক। এরপরে একরাতে বেশ পেট ব্যাথা করছে এবং অস্বস্তি বোধ করছি (উল্লেখ্য, আমি বেশ ব্যাথা সইতে পারি)। মাঝ রাতে শোবার আগে মাটির ব্যাংকে কিছু টাকা রেখে আল্লাহকে বললাম - হে আল্লাহ্, আমি তোমার অসহায়ের সেবায় কিছু দান করলাম - তুমি আমাকে সুস্থ করে দাও। এরপরে শুয়ে পরলাম। ভোরে উঠে দেখি কোন ব্যাথা নেই। শোকর আলহামদুলিল্লাহ্।
Rifat Zahan
11 June 2012 - 6:55pm
Permalink
@ A.K.M.Mominul Haque
শোকর আলহামদুলিল্লাহ, এত সুন্দর অনুভুতি share করার জন্য | আল্লাহ তা'লা চাইলে আমাদেরকে কত দিক দিয়ে বলা-মসিবত থেকে মুক্ত রাখতে পারেন | আশা করি, আরো সুন্দর সুন্দর অনুভুতি আশা করছি আমাদের সাথে আরো share করবেন |
Golam Rahman
6 July 2012 - 4:10pm
Permalink
@Rifat Apa, nice post - Inspiring
@রিফাত আপা,
ভাল লেগেছে আপনার মাটির ব্যাঙ্ক বিতরনের এর অনুভুতি সমুহ, ইন্সপিরিং।
আমারও কিছু অনুভুতি আছে যা নতুন পাতায় জানাব।
আমার জন্য প্রাথনা করবেন।
অনেক ধন্যবাদ
Rifat Zahan
6 July 2012 - 7:15pm
Permalink
রহমান ভাই
অনেক ধন্যবাদ উত্সাহ দেবার জন্য | আপনার অভিজ্ঞতা গুলো নিশ্চয় অনেক সুন্দর | প্লিজ তাড়াতাড়ি লিখেন এবং আমাদের সাথে share করেন | সামনের রমজানের মাটির ব্যাংক করসেবার আগে আপনার এই লেখা হয়ত অনেককেই উত্সাহ দিবে | দোয়া রইলো আপনি যেন সুস্থ থকেন এবং সফল হন |