The whole world is mine. I will reach every frontier of success
on the wings of my monchhobi (vision).
- COURSES / ORIENTATIONS
- Quantum Yoga
Quantum Yoga is a simpler form of the ancient yoga
- Healthy Heart
A program to help you prevent & cure heart disease with only positive life style changes
- Student
Besides presentation there are also meditations, assignments & group discussions
- ICT
You can learn about hardwares, softwares, operating systems, email internet & many more
- Quantum Yoga
- PROJECTS
Shishu Sadan
A program to raise the abandoned babies as enlightened human being
Mother Care
This program provides pre & post partum care to expecting mothers
Drug
RehabilitationA rehabilitation center to help those suffering from drug addiction
- QUANTUM
Charity Bank
To help people overcome material & spiritual poverty
Zakat
Give your zakat on Quantum Zakat Fund
Quantech
Quantech, is to serve people through Information & Technology
- FOR YOU














M. Mohiuddin
7 July 2012 - 3:47pm
Permalink
গাছে কাঁঠাল গোঁফে তেল!!
গাছে কাঁঠাল ধরলে সকলেরই খাওয়ার বাসনা থাকে, তবে বাসনা থাকতে হবে মনে মনে মূখে নয়। মনছবি বা মনবাসনা এমন একটা বিষয়, এটা মনের যত গভীরে থাকবে তত শক্তিশালী হবে, আর যখন শব্দের রূপ নিয়ে বাস্তবে চলে আসবে তখন সে দুর্বল হতে থাকবে।
" রেগে গেলেন তো হেরে গেলেন " এ কথার মূল রহস্য কোথায় ?
যখন কোন মানুষ রেগে যায়, তখন শারীরিক, মানসিক, আত্মিক-আধ্যাত্মিক সব ধরনের শক্তি তার মূখ দিয়ে শব্দের ( গালি-গালাজ) আকারে বের হতে থাকে এবং তার ভিতরের শক্তি দুর্বল হয়ে পরে। ফলে নিশ্চিত পরাজয়ের মূখে পরে।
মূল কথা হলো আমরা মন ছবি দেখবো বিশ্বাসের সাথে মনে মনে এবং আমাদের মূখ থাকবে বন্ধ।
মূখ বন্ধ রাখার ১০ টা ফজিলত আছে............
১। মূখ বন্ধ রাখা মানে পরিশ্রমবিহীন ইবাদত ক্রা।
২। মূখ বন্ধ রাখা মানে রাজত্ববিহীন প্রভাব খাটানো।
৩। মূখ বন্ধ রাখা মানে প্রাচীরবিহীন দূর্গ তৈরী করা।
৪। মূখ বন্ধ রাখা মানে কিরামান-কাতিবীন কে ছুটি দেয়া।
৫। মূখ বন্ধ রাখা মানে অস্ত্রবিহীন বিজয় লাভ।
৬। মূখ বন্ধ রাখা মানে মুত্তাকিগণের নিদর্শন।
৭। মূখ বন্ধ রাখা মানে জ্ঞানের ভান্ডার সৃষ্টি করা।
৮। মূখ বন্ধ রাখা মানে অজ্ঞদের প্রতি উত্তর দেয়া।
৯। মূখ বন্ধ রাখা মান নিজের দষ-ত্রুটির আচ্ছাদন করা।
১০। মূখ বন্ধ রাখা মানে বুদ্ধিমত্তার পরিচয় দেয়া।
Syed Reazul Hassan
8 July 2012 - 6:51am
Permalink
@ মহিউদ্দিন ভাই।
আসসালামু আলাইকুম,
এত সুন্দর ব্যাখ্যার জন্য অসংখ্য ধন্যবাদ। ফযিলত সমস্ত পড়ে আবারো মূখ বন্ধ রাখার প্রয়াস নেবার ইচ্ছা জেগে উঠল। অনেক ভাল বলেছেন। ভাইয়া এই ১০ টি ফযিলত যদি নতুন একটা থ্রেডে দিতেন সবার উপকার হত। আপনার এই উত্তরে শুধু আমি কেন কারো কোন সন্দেহ থাকিবে না। ৫,৮,৯ পয়েন্ট আমি সবসময় মনে রাখব ইনশাল্লাহ। আবারো অনেক ধন্যবাদ।
salimden65
7 July 2012 - 5:05pm
Permalink
প্রসঙ্গঃ গাছে কাঁঠাল গোঁফে তেল
Dear sir, আমার মনে হয় কাঁঠাল পাকার পরে তা পেড়ে ভাঙতে হবে এর পরে খাওয়ার আগ মুহুর্তে গোঁফে তেল লাগাতে হবে।
কয়েক ধাপ আগে লাগালেই তা বাগধারা হয়ে যায় নতুবা তা স্বাভাবিক থাকে। আর মনছবি এবং এর অনুরনন সব মনস্তাত্ত্বিক ব্যাপার,
এটি নীরব প্রচেষ্টা হিসেবে থাকাই ভাল। কারণ কাউকে এক লাখ টাকা দেয়ার কথা বলে যদি দিতে না পারেন তবে আপনি অপ্রস্তুত হতে পারেন।
আর যদি দিতে পারেনই তবে আরও বড় বিপদ, আপনি পীরে কামেল হিসেবে গন্য হতে পারেন।
Syed Reazul Hassan
8 July 2012 - 7:03am
Permalink
@ আওরঙ্গজেব স্যার।
আসসালামু আলাইকুম স্যার,
অসংখ্য কৃতজ্ঞতা আপনার উত্তরের জন্য। আসলে টাইমিং টা হল আসল। বুঝতে হবে কয়েক ধাপ আগে না পরে। এই ধাপ বুঝে কথা না বললে লোকে পাগল ঠাওরাবেই। নীরব প্রচেষ্টা ই উত্তম হবে। তবে স্যার পীর কামেল বাবসা কিন্তু রমরমা। আবারো ধন্যবাদ আমার সংশয় দূর করার জন্য। অনেক শুভ কামনা রইল।
asad.raju
7 July 2012 - 5:20pm
Permalink
গাছে কাঁঠাল গোঁফে তেল!!
ভাইয়া
আপনার জানার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ |
মনছবি হচ্ছে ১০০% বিশ্বাস যুক্ত কল্পনার নাম মনছবি |
এখানে ধরে নেই বলতে কোনো কথা নেই | আপনি যা পেতে চান তা আগে বিশ্বাস করতে হবে যে আমি পাব |
আপনি যখুন পাবেন বলে বিশ্বাস করবেন তখুন অবশ্যই পাবেন |কারণ মানুষের মস্তিস্ক বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারেনা |
আর এটাই হলো সাফল্য লাভের বড় অস্ত্র | যে জিনিস পেতে চান সে জিনিস পেতে যদি কোনো সন্দেহ থাকে তাহলে পেতেও সন্দেহ থাকে |
কোয়ান্টাম মেথড বইয়ে মনছবি অধ্যায় এ মনছবি কি সে বিষয়ে বিস্তারিত দেয়া আছে | আশাকরি উত্তর পেয়ে যাবেন |
Syed Reazul Hassan
8 July 2012 - 7:28am
Permalink
@ আসাদ রাজু ভাই।
আসসালামু আলাইকুম,
ধন্যবাদ ভাইয়া। আপনার কথা একদম ঠিক। আমি শতভাগ বিশ্বাসের পর এক অনুরনন সৃষ্টি করতে চাচ্ছি। গুঁরুজী যেমনটা বলেন, আমি যদি প্রধানমন্ত্রী হবার মনছবি দেখি (যুক্তিযুক্তভাবে), আমার মধ্যে এর অনুরনন সৃষ্টি করতে হবে। আয়নায় মুখ দেখলে, প্রধানমন্ত্রীর মুখের যে জেল্লা বা ভাব থাকে সেটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করলাম বলেই কি সবাইকে বলে বেড়াতে পারি, আমি প্রধানমন্ত্রীর শপথ নেবার পরে তোমার কাজটা করে দেব। অথবা আমি আমেরিকা যাবার ইচ্ছা পোষণ করলাম। কাগজ পত্র জমা দিলাম। ভিসা পাব কি পাব না জানি না। কিন্তু বিশ্বাস আমার পুরোপুরি আছে আমি পাব। এখন অনুরননের জন্য কি আমি সবকথায় এবং কথায় কথায় কি আমেরিকার গল্প ফেঁদে বসব কিনা? ওখানে আমার কি প্রয়োজন হতে পারে তার বাজার সদাই করা শুরু করব কিনা? কারন ভিসা পাবার পরেও আপনাকে যথেষট সময় দেয়া হয় এইসব করার জন্য। নাকি নিরব থাকব এবং নিজের মাঝে এই অনুরনন সৃষ্টি করব? যদিও গুঁরুজী এই বলে বেড়াবার কথা বলেন নাই। তাই প্রশ্ন মনে আসলো। আবারো আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
Tonmoy Ahmed
7 July 2012 - 6:14pm
Permalink
RE: গাছে কাঁঠাল গোঁফে তেল!!
সুপ্রিয় রিয়াজুল ভাই, গতকাল হইতে মনে মনে ভাবিতেছিলাম, আপনাকে একটা মিষ্টি গুঁতো দেয়ার প্রয়োজন আছে...আপনার লেখার জন্য।আজকে কোরামে ঢুকিয়াই আপনার লেখা পাইলাম। টাইটেল তা পড়িয়াই লেখাতে প্রবেশ করিবার প্রক্কালে মনে হইতেছিল ইহা আপনিই হইবেন। কারণ আপনার 'প্রফাইল পিকচার' সমাচারে কাঁঠাল লইয়া যে ঝোড়ো হাওয়া বহিয়াছিল তা মনে হইতেই প্রবেশ করিয়া দেখিলাম আমার অনুমান অমূলক নহে।প্রথমেই আপনাকে অভিনিন্দন চমৎকার লেখার জন্য।
তবে আমার মতে এইখেত্রে একবারে ঘাপটি মারিয়া মুখে কুলুপ দিয়া চুপচাপ বসিয়া থাকিতে পারেন। তারপর টাকা যখন পাইয়া যাইবেন তারপর আপনাকে আর কে পায়? অর্ধেক আমাদের আর বাকি অর্ধেক আপনার বন্ধুকে দিতে পারেন। দাবী কি বেশী করিয়া ফেলিলাম?
তবে বলা যাইতে পারে যে, এক লাখ টাকা দেয়ার কথা বলিয়া উহা দিতে না পারিলে অপ্রস্তুত হইবার সমূহ সম্ভাবনা কি থাকিতেছে না? সে ক্ষেত্রে গোঁফ চাঁচিয়া ফেলিয়া দিলে কেমন হয়? গোঁফে তেল লাগাইবার আর প্রয়োজনই হইলো না! ঠিক বলিলাম কি?
salimden65
7 July 2012 - 7:57pm
Permalink
ওয়াও! তন্ময় আহমেদ স্যার, আপনার লেখার জবাব নাই!
আমি মনে মনে ভাবছিলাম টাকাটা পাওয়ার পরে সুপ্রিয় রিয়াজুল ভাইকে বুদ্ধি দিব যে, "আমি ছাড়া এক লক্ষ টাকা দেওয়ার মত নির্ভরযোগ্য আর কাউকে দেখছি না"। কিন্তু আপনি তার চেয়েও এক কাঠি উপরের সরেস মন্তব্য করলেন! এখন দেখছি রিয়াজুল ভাইয়ের মনছবি বাস্তবায়ন এর জন্য দোয়া করা এবং ওনার বন্ধু হওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। এক্ষনে রবি ঠাকুর বাবুর "জুতা আবিস্কার" এর শেষ দু'ছত্র মনে হচ্ছে-
"আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে!"
Syed Reazul Hassan
8 July 2012 - 7:56am
Permalink
হো হো হো হো হো !!!!
আসসালামু আলাইকুম,
টাকা পাইলেই ঘাপটি মারিয়া মুখে কুলুপ আটিয়া বসিয়া থাকিব।নয়ত আওরঙ্গজেব স্যার হাতাইয়া লইতে পারেন। সেই ভয়তেই আছি। বড় সুন্দর মতামত দিয়াছেন। আর আসলেই তো গোঁফ থাকিবার কি দরকার? ছাঁচিয়া ফেলিলেই লেটা চুকে যায়। এত বাঘধারার প্রয়োজন পড়ে না। আপনার রক্তদান কর্মসূচির লেখার আশায় রহিলাম। অনেক অনেক শুভ কামনা রইল।
Shahidul Mamun
8 July 2012 - 12:03am
Permalink
কাঁঠাল খাওয়ার জন্য গোঁফ
আসসালামুয়ালাইকুম রিয়াজ ভাই,
ভাল লাগল আপনার লেখাটি। আপনি আপনার প্রফাইল পিকচার বদলানোর জন্য কাঠাল খাওয়া শুরু করেছেন এটা জানি। কিন্তু কাঁঠাল খাওয়ার জন্য গোঁফ রেখে তাতে আবার তেল দেয়া শুরু করেছেন এটাত জানতাম না।
Syed Reazul Hassan
8 July 2012 - 8:13am
Permalink
@ মামুন ভাই।
আসসালামু আলাইকুম,
যাক ভাই, সময় করিয়া যে কোরামে আসিয়াছেন অনেক ধন্যবাদ। আপনারা যদি লেখা বন্ধ করিয়া দেন তো কোরাম কিভাবে চলিবে? খোঁড়াইয়া খোঁড়াইয়া? আমি খবর পাইলাম আপনি সেল, প্রী-সেল, অন্য এলাকার প্রী-সেলসহ অনেক দায়িত্ব এখন আপনার কাঁধে। শোকর আলহামদুলিল্লাহ্। ইহাতে বুঝিলাম বেশ ভাল করছেন বলেই এত দায়িত্ব পাচ্ছেন। একলব্য্ বা ইতিহাস এর মত লেখা চাই। কবে পাব? দোয়া করছি আপনার মঙ্গলের জন্য।