পোশাকের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?

Question: 

পোশাকের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত?

Answer: 

প্রয়োজনীয় টেকসই পোশাক কিনুন। কতটা পোশাক আপনি ব্যবহার করছেন সে ব্যাপারে খেয়াল রাখুন। হয়তো আপনার কেনাকাটার খুব শখ। প্রায়ই কেনেন। কিন্তু কেনার পর খেয়াল করবেন যে শাড়িগুলো হয়তো আর কখনোই পরবেন না, সেগুলো কোনো কোনো গরিব আত্মীয়কে যার শাড়ি নেই, কিংবা কোনো কলিগ বা অধীনস্থ যে শাড়ি কিনতে পারছে না, তাকে দিয়ে দিন। অর্থাৎ এগুলোকে জমিয়ে রাখবেন না। অবশ্য বিয়ের শাড়ি যেহেতু আলাদা, এটার সাথে সেন্টিমেন্ট জড়িত তাই এ ব্যাপারে কিছু বলছি না, এটা রেখে দিন। পরে ছেলের বিয়েতে ব্যবহার করবেন। অসুবিধা কি আছে? কারণ ওটা কাউকে দিয়েও কোনো লাভ নাই, ওটা আর কেউ পরবে না। কিন্তু অন্য শাড়িগুলো জমিয়ে রাখবেন না।
আর পুরুষদের যাদের কেনার অভ্যাস আছে তারা দেয়া শুরু করবেন। কিনে যেটা পরবেন না, সেটা দিয়ে দেবেন। আর দেয়ার জায়গা না পেলে ফাউন্ডেশনে দিয়ে যাবেন। আমরা সেগুলোকে যাতে যথাযথ জায়গায় দেয়া যায় সেভাবে ব্যবস্থা করবো। কেনাকাটায় স্টাইল বা ফুটানি নয়, আজকাল কেনাকাটায় স্টাইল এবং ফুটানির জন্যেই আমরা আসলে কেনাকাটা করছি। এর যে উপযোগিতা, এই উপযোগিতার ওপরে আপনি এটাকে ব্যবহার করবেন।