আমরা জারা দেশের বাইরে থাকি তাদের অনেক সময় ঝটপট রান্না পর্ব সারতে হয়। দেশি খাবারের স্বাদ নেবার ইচ্ছা থাকলেও অনেক সময় কাজের চাপে হয়ে ওঠে না। আমি কিছু ঝটপট রান্না দিলাম। এগুলি যে কেউ করতে পারবে খুব সহজে।আসলে দেশের বাইরে কিছুটা কম্প্রমাইজ করতে হয় আমাদের সময়ের সল্পতার জন্য। তবে দেশি রান্না আমার বাসায় সব সময় হয়।যারা দেশে আছেন তারাও এগুলি ট্রাই করতে পারেন।
১০ মিনিটে মিস্টি দই
উপকরনঃ
১। কন্ডেন্সড মিল্ক ১ টিন
২। ন্যাচারাল ইয়োগারট বা টক দই ৭৫০ গ্রাম
প্রনালিঃ
প্রথমে দই টা একটা বোলে নিয়ে ভাল করে মিক্স করতে হবে এবার কন্ডেন্সড মিল্ক মিলিয়ে বেশ অনেক্ষন ধরে নাড়তে হবে। এবার ওভেন প্রুফ কোন বাটিতে মিক্সটা ঢেলে ক্লিং র্যা প দিয়ে ঢেকে ৫ থেকে ৭ মিনিট মাইক্রো ওয়েভে দিন। এবার দই ফ্রিজে রেখে ঠান্ডা হলে পরিবেশন করুন মিস্টি দই।
দই আর কন্ডেন্সড মিল্কের রেশিও হবে সমান সমান। মানে ১ কাপ দই হলে ১ কাপ কন্ডেন্সড মিল্ক।
আমি এই ভাবে কুইক ডেজারট তৈরি করি অনেক সময়। করতে হয়।
সারডিন ফিস
উপকরনঃ
১। সারডিন মাছ ( এখানে ভেজিটেবল ওয়েলে ভেজানো ক্যান পাওয়া জায়) ৩/৪ টা ক্যান হলে প্রায় তিন চার জনকে সারভ করা যাবে।
২। হলুদ বাটা/ গুড়া ১/২ চা চা
৩।মরিচ বাটা/গুরা ১/২ চা চা
৪। ধনে বাটা/গুড়া ১/২ চা চা
৫। জিরা বাটা/গুড়া ১/২ চা চা
৬। রসুন কুচি/বাটা এক কোয়া
৭। পেয়াজ কুচি ১ টে চা
৮। কাঁচা মরিচ ১ টি
তেল এবং লবন পরিমান মত।
প্রনালিঃ
প্রথমে প্যানে তেল দিয়ে পেয়াজ কুচিটা ভেজে নিন। হালকা বাদামি হলে বাকি সব মশলা কাচা মরিচ বাদে দিয়ে কসিয়ে নিন সামান্য পানি দিয়ে। এবার ক্যান থেকে মাছ গুলি বের করে নিন তেল ফেলে। এবার মাছ মশলাতে কসাতে হবে ২/৩ মিনিট। কাচা মরিচ আর ধনে পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। লবন দিতে ভুলবেন না। খেতে অনেক মযা হয় এটা।তবে মাছ কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেটা ভেজিটেবল ওয়েলে ভেজানো কিনা। অনেক সময় টমেটো সসের সাথে থাকে। সেটা খেতে ভালো লাগবে না।
ঘরে বানানো ঘি
উপকরনঃ
১। আন সল্টেড বাটার ৫০০ গ্রাম
২। ন্যাচারাল ইয়োগারট ১ টেবিল চামচ
প্রনালিঃ
প্রথমে বাটার টা প্যানে দিয়ে গলিয়ে নিতে হবে হালকা আঁচে। এর পর দই টা দিয়ে নাড়তে থাকুন উপরে একটু ময়লা বের হবে ফেলে দিয়ে আবার নাড়ুন কিন্তু দেখবেন জেন পুড়ে না যায়। এবার একটা জারে ঢেলে ঠান্ডা হতে দিন। একদম দেশি ঘিয়ের মত খেতে লাগে। আমি এভাবেই ঘি বানাই।
টুনা স্যালাদ
উপকরনঃ
১। স্যালাড মিক্স ( সুপার মার্কেট গুলিতে প্যাকেট কিনতে পাওয়া জায় লেটুস সহ আরও অন্যান্য কিচু থাকে। আবার ভেজিটেবল শপ গুলিতে খোলা থাকে আমি সেখান থেকে কিনি ৫০০ গ্রাম ২ডলারের মত দাম হয়)
৩। টুনা চিলি ক্যান ২টা
৪। ড্রেসিং
ড্রেসিং এর জন্য লাগবে অলিভ ওয়েল, ওরেগানো, ড্রাইড গারলিক, ভিনিগার(সাদা),লবন।
প্রনালিঃ
প্রথমে ড্রেসিংটা তৈরি করে নিন। একটা জারে ১/২ অলিভ ওয়েল (পিওর), ৩ টে চা ভিনেগার, ১চা চা ওরেগানো, ১/২চা চা গারলিক, লবন একসাথে মিশিয়ে ভাল করে মিক্স করে নিন। এটা ফ্রিজে রেখে ১ মাস ভালো থাকে।
এবার স্যালাদ মিক্স গুলি ধুয়ে একটু ছোট করে ছিড়ে নিন।সাথে ফ্রেশ টমেটো ছোট পাতলা করে কেটে দিতে পারেন, শশা পাতলা করে কেটে দিতে পারে। এবার টুনা আর ড্রেসিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। রিকটা চিজ বা ফেটা চিজ সাথে দিতে পারেন। লাঞ্চ এর জন্য এটা খুব চমৎকার। এটা এমনি খাওয়া জায় আবার পিটা ব্রেড এর সাথে রোল করেও খাওয়া জায়। আমি সাধারণত এই স্যালাদ দিয়ে লাঞ্চ করি জবে থাকলে। খুবই রিফ্রেশিং।
কে কেমন বানালেন জানাতে ভুলবেন না কিন্তু।